শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র : স্বরা ভাস্কর

news-image

বিনোদন ডেস্ক : গাজায় একের পরে এক হামলা করছে ইসরাইল। পাল্টা হামলাও করেছে ফিলিস্তিন। সম্প্রতিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা নিয়ে উত্তেজিত সারাবিশ্ব। আজও বিমান হামলায় শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জেরুজালেমে কয়েকদিন ধরে চলা উত্তেজনায় উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে, চলমান এই সহিংসতায় ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যায়িত করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এছাড়া ফিলিস্তিনকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি।

টুইটারে এই অভিনেত্রী লেখেন, ‘ইসরাইল বর্ণবাদী দেশ। ইসরাইল সন্ত্রাসী দেশ। ’

একইসঙ্গে হ্যাশ ট্যাগ ফিয়ে আল আকসা ও ফ্রি ফিলিস্তিন লেখেন স্বরা।

অন্য আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের জন্য ন্যায়ের দাবি ইসলামিক করণে নয়। এটাই একমাত্র কারণ হাওয়া উচিতও না। সবার আগে এটি একটা সাম্রাজ্যবাদবিরোধী, ঔপনিবেশিকতাবিরোধী এবং বর্ণবাদবিরোধী লড়াই। তাই আমাদের সবাইকে বিষয়টি নিয়ে চিন্তা করা উচিৎ, এমন কী অমুসলিমদেরও। ’

ফিলিস্তিনের পক্ষ নিয়ে টুইট করাতে অবশ্য স্বরা ভাস্করের সমালোচনা করেছেন অনেক ভারতীয়। অনেকের মতে, ইসরাইল ভারতের ‘বন্ধু’ দেশ। অথচ সেই দেশকে কটাক্ষ করে ফিলিস্তিনকে সমর্থন করার এই তারকার উচিৎ হয়নি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা