,

মিয়ানমারের বিউটি কুইন সেনাসরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের ক্ষমতা নিজের হাতে নেয় জান্তা সরকার। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এতে দেশটির সব শ্রেণির মানুষ সমর্থন দিয়ে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে আন্দোলনে নেমেছে। এবার মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি প্রতিযোগিতায় মিয়ানমারের প্রতিনিধিত্বকারী হার্ট হেট হেট এবার অস্ত্র তুলে নিলেন সেনাসরকারের বিরুদ্ধে।

সম্প্রতি নিজের টুইটারে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেছেন ৩২ বছরের ওই তরুণী লেখেন, লড়াই করার সময় এসেছে। আপনার হাতে অস্ত্র, কলম, কি-বোর্ড বা টাকা যাই থাকুক না কেন, তা দিয়ে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে যোগ দিন। সবাই সহযোগিতা করলে তবেই এই বিপ্লব সফল হবে। এছাড়াও টুইটারে এক পোস্টে তিনি চে গুয়েভারার একটি উক্তি উল্লেখ করে বলেন, বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়। আমরা অবশ্যই জিতব।

উল্লেখ্য, ২০১৩ সালে থাইল্যান্ডে ‘প্রথম মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ ৬০জন প্রতিযোগীকে পরাজিত করে সেরা সুন্দরীর খেতাব জয় করেছিলেন তিনি। এবার দেশের সেনাশাসকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালানোর উদ্দেশ্যে এক বিদ্রোহী সংগঠনে যোগ দিয়েছেন তিনি। তার এমন কাজে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সূত্র : স্ট্রেইটস টাইমস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের