বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপি পানীয় পারফরমেন্স বাড়ায়!

news-image

অনলাইন ডেস্ক : জোরে দৌড়াতে চান? হতে চান এক অ্যাথলেট? তাহলে গোলাপি পানীয় হতে পারে আপনার জন্য কার্যকরী। গবেষণায় এসেছে, গোলাপি রঙয়ের স্পোর্টস বেভারেজ যে কারোর পারফরম্যান্স ৪.৪ শতাংশ বাড়িয়ে দেয়।

নিউট্রেশন জার্নালের গবেষণায় বের হয়, যদি কেউ গোলাপি পানীয় পান করে তার পরিশ্রম দ্বিগুন বেড়ে যায়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য শারীরিক শক্তি লক্ষ্যমাত্রার চেয়ে বেড়ে যায়। পরবর্তীতে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টারের একটি বিশ্ববিদ্যালয় আরও গবেষণা চালায়। তাদের গবেষণার ফল অনুযায়ী, গোলাপী পানীয় ৪.৪ শতাংশ পারফরম্যান্স বাড়ায়। শুধু তাই নয়, গোলাপী পানীয় শরীর সতেজ করে এবং ব্যায়াম সহজ করে তোলে।

গবেষণার সময়, তারা বিভিন্ন বয়সের মানুষকে ট্রেডমিলে দৌড়ানোর ব্যবস্থা করে। শুরুতে তাদের ইচ্ছে অনুযায়ী দৌড়ানোর পরামর্শ দেয়। পরবর্তীতে গোলাপী পানীয় পান করিয়ে পরীক্ষা চালায়। শুধু তাই নয়, গোলাপী পানীয় বাদে অন্য রঙের পানীয় দিয়ে পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, গোলাপী পানীয় যারা পান করেছিলেন তারা এগিয়ে ছিলেন।

বলা হচ্ছে, গোলাপী পানীয় পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সুগার ও কার্বোহাইড্রেড নিয়ন্ত্রণে রাখে। তাতে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করা যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা