বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়াডের বিরোধিতা মানে হস্তক্ষেপ নয়: চীন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ভারতসহ চারটি দেশের জোট কোয়াডের বিরোধিতা মানে হস্তক্ষেপ নয়, এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুনিয়িং।

বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো মনে করি, কোয়াডের অভিপ্রায় কী, সেটা আমাদের চেয়ে ভারত ভালো করেই জানে। এটা কি চীনবিরোধী একটি ছোট জোট নয়? এই প্রক্রিয়ার বিরোধিতার মানে কিন্তু হস্তক্ষেপ নয়। বরং তা ছোট জোট আর গোষ্ঠীবদ্ধ রাজনীতির বিরোধিতা। এই বক্তব্যের মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি আর স্থিতিশীলতার বহিঃপ্রকাশ ঘটে।’

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাইলে হুয়া ছুনিয়িং বলেন, ‘আমি স্পষ্ট করেই বলতে চাই, বাংলাদেশ ও চীন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ প্রতিবেশী। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূল নীতির ভিত্তিতে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। আমরা সব সময় পারস্পরিক শ্রদ্ধাশীলতায় বিশ্বাস করি। দুই দেশ সব সময় একে অন্যের মূল স্বার্থ সুরক্ষা ও প্রধান উদ্বেগ দূর করার ক্ষেত্রে একে অন্যকে জোরালোভাবে সমর্থন করি।’

সোমবার ঢাকায় কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সঙ্গে এক মতবিনিময় সভায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে মার্কিন নেতৃত্বাধীন অনানুষ্ঠানিক জোট কোয়াডে যোগ না দেওয়ার পরামর্শ দেন। কোয়াডে কোনোভাবে অংশ নিলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

কোয়াডের প্রতি চীনের অসন্তোষ প্রকাশ করে হুয়া ছুনিয়িং বলেন, ‘আমরা সবাই জানি কোয়াড কী ধরনের কাঠামো। কয়েকটি দেশ বিশেষ একটি জোট করে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর যে সংঘাত উসকে দিতে চায়, চীন সেটার বিরোধিতা করে।’

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, একটি বিষয় পরিষ্কার—চীন সব দেশকে সমভাবে মূল্যায়ন করে। যেটা আমি বলেছি, চীনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূল নীতির ভিত্তিতে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। আমরা সব সময় পারস্পরিক শ্রদ্ধাশীলতায় বিশ্বাস করি। দুই দেশ সব সময় একে অন্যের মূল স্বার্থ সুরক্ষা ও প্রধান উদ্বেগ দূর করার ক্ষেত্রে একে অন্যকে জোরালোভাবে সমর্থন করি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা