,

ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খান ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্‌যাপনের আহ্বানও জানান তিনি।

ভিডিও বার্তায় শাকিব খান বলেন, ‘দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতির কারণে যে যেখানে আছি সেখানে থেকে সাবধানতা মেনে ঈদ উদ্‌যাপন করি। ঈদ আনন্দে আমাদের প্রয়োজন দায়িত্বশীল আচরণ। কঠিন পরিস্থিতি হলেও সুস্থভাবে বেঁচে থাকা হোক এবারে ঈদ উদ্‌যাপনে আমাদের অঙ্গীকার।’

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে, সেদিকটায় আমাদের খেয়াল রাখতে হবে। নিজের ও পরিবারের প্রতি যত্নবান আর সতর্ক থাকতে হবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ঈদ মোবারক।’

শাকিব খান সর্বশেষ ‘অন্তরাত্মা’ সিনেমায় কাজ করেন। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়নি। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের