,

ব্যস্ততার পর ‘ক্লান্ত’ সড়ক এখন ফাঁকা!

news-image

নিজস্ব প্রতিবেদন : সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল ছিল রেকর্ড সংখ্যক। বঙ্গবন্ধু সেতু দিয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ। তবে ব্যস্ততার পর ক্লান্ত মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

বৃহস্পতিবার মহাসড়কের মির্জাপুর, গোড়াই, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলাচল নেই বললেই চলে। কোথাও কোনো ধরনের যানজট দেখা যায়নি। ফাঁকা রাস্তায় যান চলাচলও স্বাভাবিক। গাড়িগুলোতেও যাত্রী তেমনটা নেই।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। গণপরিবহন ছিল তবে যাত্রী সংখ্যা কম।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। তবে গত দুইদিনে উল্লেখযোগ্য জট ছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের