,

আতঙ্কের মাঝেও মসজিদে আল-আকসায় ঈদের জামাতে লাখো মুসল্লি

news-image

অনলাইন ডেস্ক : জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা পর পরিস্থিতি উত্তপ্ত। গত এক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় হামলা শিশুসহ অনেকেরই মৃত্যু হয়েছে। এমন আতঙ্কময় পরিস্থিতিতে মসজিদে আল আকসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এক লাখের বেশি মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নেন। ঈদের জামাতের পর হামলায় শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনের ইসলামিক ইনডোমেন্ট অ্যাফেয়ার্স জানায়, ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মসজিদ চত্বরে মুসল্লিরা জমায়েত শুরু করে। ঈদের নামাজের পর অধিকৃত গাজা ও পশ্চিম তীরে শহীদের জন্য গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার থেকে উভয়পক্ষের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মূলত এ থেকেই সংঘাতের সূত্রপাতে আল আকসা প্রাঙ্গণে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩শ’রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়।

গত সোমবার থেকে ইসরায়েলি সেনাদের অবিরত হামলায় ১৭ জন শিশু ও সাতজন নারীসহ মোট ৬৯ জন ফিলিস্তিনি নিহত হন। ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

 

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের