,

করোনায় ভারতে মৃত্যু ৪১২০

news-image

অনলাইন ডেস্ক : দিন যত যাচ্ছে, ভারতে চিতার সংখ্যা বাড়ছে, চিতার উপর ফের চিতা জ্বালিয়ে পোড়ানো হচ্ছে মৃতদের। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু নাকাল করে দিয়েছে দেশটিকে। প্রতিদিন হাজার হাজার মানুষের লাশ পোড়াতে পোড়াতে ক্লান্ত হয়ে পড়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। এমন অনেক লাশ পড়ে আছে যে লাশের কোনো ওয়ারিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তালিকায় যুক্ত হলো আরও ৪১২০ লাশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ মৃত্যু হয়েছে।

এ ছাড়া আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

ভারতে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বাড়লেও গত দুইদিনে হ্রাস পেয়েছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়ে প্রায় ৬ হাজার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ১০ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের