,

ইসরাইলি হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত

news-image

অনলাইন ডেস্ক : সোমবার থেকে ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় গাজায় অনন্ত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটে ইসরাইলি সেনাসহ ৬ জন নিহত হয়েছে। খবর-বিবিসির।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, দেশটিতে হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস।

ইহুদিবাদী দেশটির সঙ্গে চলা সংঘর্ষে ১৪ ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘর্ষে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গভীর উদ্বেগ জানিয়েছেন।

সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনী কয়েকশ ফিলিস্তিনিকে আটক করেছে। এ ছাড়া তেল আবিবের পাশের একটি শহরে জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে ইসরাইলি হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। অপর একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইল দাবি করেছে, তারা রকেট হামলার উৎসস্থলে এবং হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া হামাসের গোয়েন্দা নেতাদের হত্যা করতে পেরেছে বলে দাবি করেছে ইসরাইল।

২০১৪ সালের পর এটিই ইসরাইল ও হামাসের মধ্যকার সবচেয়ে বড় সংঘর্ষ। সেবার সাত সপ্তাহের যুদ্ধে ২ হাজার ১০০ গাজাবাসী ও ৭৩ ইসরাইলি নিহত হয়। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ইসরাইলে রকেট হামলা চালায় হামাস।এর পর বিকাল থেকে বিমান হামলা চালাতে থাকে ইসরালি বাহিনী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের