,

আমাকে কিছুই শিখাতে পারলা না : মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ সরব জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের বাইরে ব্যক্তিজীবনের নানা বিষয় তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ফেসবুকের সুবাদে।

এবার স্বামী পারভেজ মাহমুদ অপুকে উদ্দেশ্য করে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘গত ৮৬৪০০ মিনিট যাবত ভাবছি তোমাকে নিয়ে গুণে গুণে ৫১টা লাইন লিখবো। কিন্তু কীভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখবো না তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটা কি ঠিক?’ সঙ্গে প্রকাশ করেন তাদের দু’জনার দুটি ছবি।

কিছুদিন আগে, প্রায় ৬০ লাখ টাকা মূল্যের নতুন একটি গাড়ি কিনেন মাহি। আর অন্তর্জালে সে খবর নিজেই জানান অগ্নি’খ্যাত এই অভিনেত্রী।

এদিকে, মাহিয়া মাহি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নবাব এলএলবি’। ছবিটি গেল বছর ১৬ ডিসেম্বরে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে মাহির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন মাহি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের