৪৪ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ধরন : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) ইতোমধ্যে ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট গত অক্টোবরে ভারতে প্রথমে পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই প্রজাতির ভাইরাস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, গবেষণায় ডব্লিউএইচও দেখেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হলো এই নতুন প্রজাতির ভাইরাসের ক্ষমতা। এই প্রজাতি অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেওয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন’।

পাশাপাশি যেসব দেশে এই ভাইরাস পাওয়া গেছে সেসব দেশকেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব সংস্থাটি বলছে, ভারত থেকে খুব দ্রুত বিশ্বের ৪৪টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। এ থেকেই বোঝা যাচ্ছে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রজাতির সংক্রমণ কমানো। এ জন্য প্রতিটি দেশকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। না হলে এই ভাইরাস আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রথমে ভারতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়। তবে এর আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ জানান, ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা দেখা যাচ্ছে, সারা বিশ্বের কাছে এটি উদ্বেগের বিষয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী