শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা হচ্ছে ঢাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। চালু রয়েছে কঠোর বিধিনিষেধও (লকডাউন)। তারপরেও মানুষকে ‘ঘরবন্দি’ করে রাখতে পারেনি সরকার।

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পথে পথে ঝক্কি-ঝামেলাকে সঙ্গী করে নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও হাজার হাজার মানুষ মাইলের পর মাইল হেঁটে, আবার কেউ প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল এমনকি ময়লার গাড়িতে করেও গন্তব্যে পোঁছাচ্ছে। এক্ষেত্রে গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তারপরেও স্বজনের সঙ্গে ঈদ করার খুশিতে পথের কষ্ট ভুলে যাচ্ছে মানুষ।

এদিকে গত কয়েকদিন ধরে মানুষ শহর ছেড়ে চলে যাওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে ঢাকায়। মার্কেট ও শপিংমল এলাকা ছাড়া অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে।

দিনের বেলায় কোনো কোনো রাস্তায় ঈদের শপিং করতে নামা মানুষের উপস্থিতি ও তাদের যানবাহনে যানজট তৈরি হলেও রাতের ঢাকার অধিকাংশ রাস্তা বলা চলে একদম ফাঁকা।

মঙ্গলবার (১১ মে) রাতে রাজধানীর ধানমন্ডি, রমনা, তেজগাঁও, শাহবাগ ও নিউমার্কেটের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে এমন চিত্র।

নগরীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার ঘুরে একই চিত্র দেখা মেলে। এই এলাকায় রাত যত গভীর হয়, ততই মানুষের সংখ্যা বাড়তে থাকে। ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে উঠে। কিন্তু এখন সেখানে মানুষের উপস্থিতি খুবই কম।

এদিকে বুধবার (১২ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। অন্যথায় শুক্রবার ঈদ হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা