শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৮, গাজার ১৩ তলা ভবন ধসে পড়ল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। এর মাঝে অন্তত ১০ জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে। খবর : আল জাজিরা।

১৩ তলা বিশিষ্ট ওই ভবনটি গাজা শহরের একটি আবাসিক ভবন ছিল। তবে ওই ভবনে হামাসের রাজনৈতিক নেতাদের ব্যবহৃত একটি অফিসও ছিল।

আল জাজিরার খবরে বলা হয়, সেই ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে তা ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি হামলার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা আগেই ভবন ছেড়ে সরে গিয়েছিলেন।

এ হামলার পর ভবনটি ধসে পড়লে ওই ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলা শুরুর পর থেকে ২৮ জন নিহত এবং অন্তত ৭০০ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ।

আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অন্যায় এবং অবিবেচনা প্রসূত আচরণ।’

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ফিলিস্তিনিদের তাদের ক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইসরায়েল শুধু বলপ্রয়োগের ভাষাই বোঝে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা