,

পিএসএলে না খেলে ডিপিএলে খেলবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ২ জুন থেকে মাঠে গড়ানোর কথা পিএসএলের বাকি অংশের খেলা। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতানোর কথা ছিল টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে খেলবেন না তিনি। তার পরিবর্তে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। এমন খবর নিশ্চিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস(সিসিডিএম)।

নিষেধাজ্ঞা থাকার কারণে গেলবার ডিপিএলে খেলেননি সাকিব। এবার টি- টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে এই আসর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খেলতে বাঁধা নেই সাকিবেরও। তবে শঙ্কা ছিল একই সময় পাকিস্তান সুপার লিগে তিনি খেলবেন কি না। তবে পিএসএলকে না করে দিয়ে সাকিব এবারের ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে।

বিসিবির সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন মোহামেডানের দুই কর্মকর্তা। সাকিবের আগ্রহের কারণেই তাদের এই মিটিং। যদিও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবের সঙ্গে আলাপ করেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রার্দুভাবে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় চলতি বছরের পিএসএল। ২ জুন থেকে টুর্নামেন্ট শুরু হবার কথা থাকলেও আইপিএল বন্ধ হবার পর পাকিস্তানে এই টুর্নামেন্ট আবার মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে সূচি পিছিয়ে আরব আমিরাতে হতে পারে বাকি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা