,

সরাইলে থানার ৫০ গজ দূরে মেলায় জুয়ার মহোৎসব

news-image

 স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে থানা থেকে মাত্র ৫০ গজ দূরে মেলায় তিন দিন ধরে চলছে জুয়ার মহোৎসব। উপজেলা সদরের ছোটদেওয়ান পাড়া আলীনগর সৈয়দটুলা ও কুট্রাপাড়া এলাকায় সড়কে ও আশপাশের বাড়ি ঘরে গত শুক্রবার থেকে চলছে এ মেলা। এক কিলোমিটার এলাকা জুড়ে শুধু জুয়া। রোববার দুপুরে মেলায় অভিযান চালিয়ে ৪-৫টি জুয়ার ঘর পুড়িয়েছেন ইউএনও। এ সময় জুয়ার ঘর থেকে এক ব্যক্তিকে আটক করেছেন তিনি। এলাকাবাসী জানায়, প্রতি বছরের ন্যায় এবারও সেখানে তিন দিনের জন্য বৈশাখী মেলা বসেছে। আঞ্চলিক ভাষায় এ মেলাকে বলা হয় ‘ফকিরা লবর’। গত শুক্রবার থেকে শুরু হওয়া ওই মেলায় দিনে রাতে প্রকাশ্যে চলছে বিভিন্ন ধরনের জুয়া। পেশাদার জুয়ারিদের সাথে সেখানে খেলছে স্কুল ও কলেজ পড়–য়া অনেক শিক্ষার্থী। প্রশাসনের  আগমন বার্তা তড়িৎ জুয়ারিদের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান করছে কিছু যুবক। চারিদিকে ঘুরাফেরা করছে জুয়ার ঠিকাদাররা। জুয়ার ঘরের আশেপাশেই রয়েছে একাধিক চৌকিদার ও থানার সোর্স। দুপুর ১২টায় মেলায় অভিযান চালান ইউএনও মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে তিনি ৪-৫টি জুয়ার ঘর পুড়ে ফেলেন ও নাছির মিয়া (২৮) নামের এক যুবককে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে ফেলেন। নাছির নাছিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের সৈয়দী ইছাপুর গ্রামের আবু মিয়ার ছেলে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বিশ দিনের জেল দেন। ইউএনও বলেন, বৈশাখী নয় এ যেন জুয়ার মেলা।
  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ