শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন ঝড়ো হাওয়া বৃষ্টির আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ দেখা যায়নি। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার। এদিকে, বাংলাদেশে কাল ঈদের চাঁদ দেখা কমিটির বৈঠক। দেশে পবিত্র ঈদুল ফিতর আগামী বৃহস্পতিবার (১৩ মে) বা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে।

ঈদ সামনে রেখে তাপমাত্রা কমে সারাদেশে বাড়ছে বৃষ্টিপাত প্রবণতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। আগামী ৪-৫ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আসন্ন ঈদ-উল-ফিতরের দিনও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঈদের দিনে দেশের কোথাও থাকবে রোদ, কোথাও থাকবে বৃষ্টি।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. শাহীনুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে আবাহাওয়ার যে অবস্থা এতে ১২ মে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ১৩ মে এই প্রবণতা কমবে। ১৪ মে থেকে থেমে থেমে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হবে। ১৫ মে’র দিকে আরো কমে যাবে। এক্ষেত্রে ১৩, ১৪ ও ১৫ মে দেশের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। কোনো কোনো জায়গায় থাকবে রোদ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা