,

মহামারীর মধ্যে অর্থকষ্টে শুটিং করেছেন শ্রুতি!

news-image

নিউজ ডেস্ক : করোনার তাণ্ডবে এই মুহুর্তে বিধ্বস্ত গোটা ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চারিপাশে হাহাকার চলছে অক্সিজেনের জন্য। চার দিক থেকে অভিযোগ আসছে, প্রাণবায়ুর অভাবে কোভিড রোগীর মৃত্যু হচ্ছে। এমন ভয়াবহতার মধ্যে কোথাও কোথাও লকডাউনও আরোপ করা হচ্ছে।

কিন্তু এরই মাঝে শুটিং করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। কেন এই পরিস্থিতিতে তিনি কাজ করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান ও অভিনেত্রী সারিকার সন্তান শ্রুতি।

৩৫ বছর বয়সী শ্রুতি আর্থিকভাবে স্বাধীনভাবে চলতে চান। এক দশক ধরে বাবা-মা থেকে আলাদা হয়ে নিজের বাড়িতে থাকছেন এ অভিনেত্রী। করোনা মহামারীর আগেই বাড়ি কিনেছিলেন তিনি।

তিনি বলেন, আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমার বাবা কিংবা মা আমাকে সাহায্য করছে না। নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। শুটিংয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার ঘরে থাকার মতো অবস্থা থাকলে ঘরেই থাকতাম।

করোনার মধ্যে শুটিং করা কঠিন জানিয়ে শ্রুতি বলেন, মাস্ক ছাড়া শুটিং সেটে থাকা আতঙ্কের। আমি মিথ্যা বলবো না। আমাদের শুটিংয়ে যেতে হয়েছে কারণ সবার মতো আমারও আর্থিক সীমাবদ্ধতা আছে। মহামারী শেষ হওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকতে পারি না।

শ্রুতিকে সম্প্রতি দেখা গেছে ‘উকিল সাব’ সিনেমায়। ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমাতেও দেখা যাবে শ্রুতিকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের