শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৪ ফেরি চলছে, নেই যাত্রীদের গাঁদাগাদি

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও আজ মঙ্গলবার দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। গত কয়েকদিনে যে ভিড়ে দেখা গেছে, আজ তার ছিটেফোঁটাও নেই। যাত্রী সংখ্যা হাতে গোনার মতো, তবে রয়েছে তিন শতাধিক পণ্যবাহী গাড়ির সারি।

আজ সকাল থেকে এই রুটে ১৪টি ফেরি চলাচল করছে। যে কারণে নিয়মিত ফেরি চলাচল করায় যাত্রীদের ভিড় কমে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ঘাটে নিয়মিত ফেরি ভিড়ছে। মালবোঝাই ট্রাক, পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। নিয়মিত ফেরি চলায় নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি দক্ষিণবঙ্গের যাত্রীরা।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে নিজস্ব অবস্থানে আছে। ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার ওপর। যাত্রবাহী কোনো পরিবহন ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে এই ১ কি.মি রাস্তা যাত্রীদের হেঁটে আসতে হচ্ছে।

ফেরিতে গণপরিবহন, প্রাইভেট কার যেতে না দেওয়ায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি কোনো পরিবহনের সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে। অন্যান্য দিনের মতো গাঁদাগাদি না থাকায় আজ যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে পারাপার হচ্ছেন।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, এ মুহূর্তে ঘাটে ১৪টি ফেরি চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে মানুষের কোনো জটলা নেই। ঘাটে ব্যক্তিগত কোনো পরিবহনও নেই। তবে ৩ শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা