,

আপাতত সোহরাওয়ার্দীতে গাছ কাটা যাবে না : হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ রাখতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।

‘আদালতের রায় উপেক্ষা করে’ উদ্যানে গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এক আইনজীবীর আনা ‘আদালত অবমাননার’ অভিযোগের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

সরকারের প্রধান আইন কর্মকর্তাকে আদালত বলেছে, তিনি যেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক মামনুর রহমান বলেন, ‘আমাদের আদেশটা হচ্ছে, ‘আগামী ২০ তারিখ (২০ মে) আসবে (শুনানির জন্য)। আপনি (অ্যাটর্নি জেনারেল) মৌখিকভাবে বলে দিয়েন, আপাতত যাতে গাছ না কাটে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ সময় আদালতকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এখনি কথা বলছি।’

অভিযোগকারী আইনজীবী মনজিল মোরসেদ নিজেও আদালতে আবেদনটির ওপর শুনানিতে ছিলেন।

গাছ কাটা বন্ধে সরকারকে উকিল নোটিস পাঠানোর পর তাতে সাড়া না পেয়ে গত রোববার তিনি ‘আদালত অবমাননার’ এ অভিযোগ করেন হাইকোর্টে।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করে রেস্টুরেন্ট বা দোকান স্থাপনের কার্যক্রম বাতিল চেয়ে সচিবসহ তিন কর্মকর্তার বরাবর ৬ মে আদালত অবমাননার নোটিশ পাঠান আইনজীবী মনজিল মোরসেদ।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া