,

আস্থাভোটে পতন ওলি সরকারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে আস্থাভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর ফলে তার ৩৮ মাস বয়সী সরকারের পতন হলো।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সোমবার ২৭১ আসনের নেপাল পার্লামেন্টে উপস্থিত ছিলেন ২৩২ জন এমপি। পার্লামেন্টে তার সরকারের পক্ষে ভোট পড়েছে ৯৩টি, বিপক্ষে ভোট পড়েছে ১২৪টি। মোট ১৫ জন এমপি ভোটদানে বিরত ছিলেন। সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ওলি সরকারের দরকার ছিল ১৩৬ ভোট।

২০১৫ সালের সেপ্টেম্বরে নতুন সংবিধানের অধীনে নির্বাচিত হওয়া সরকারের এটাই ছিল প্রথম আস্থাভোট।

তথ্য মতে, পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড-র নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী) সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আস্থা ভোটের মুখে পড়ে ওলির সরকার।

এদিকে ক্ষমতাসীন দলের বিক্ষুব্ধ সদস্যরাও দলীয় হুইপকে মেনে নেননি। তারাও ভোটদানে বিরত ছিলেন। এর ফলে তাদের সাংসদ পদ যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের