শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃতদের পোশাক চুরি করে বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে নানা সংকটের সম্মুখীন গোটা মানবজাতি। এই পরিস্থিতিতে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাঘপতের ঘটনা শুনে চমকে উঠবেন যে কেউ। ওই এলাকার একাধিক শ্মশান ও সমাধিস্থলে গিয়ে মৃতদের শরীর থেকে পোশাক চুরি করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। গতকাল রোববার পুলিশ এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজেএইটিন’র প্রতিবেদনে বলা হয়, করোনার জেরে ভারতে মৃতদের সংখ্যা নির্ধারণের সময় এই ঘটনার কথা জানাজানি হয়। লাশের সংখ্যা গুণতে গিয়ে দেখা যায় সেগুলির শরীরে কোনো পোশাক নেই।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ থেকে শাড়ি, অন্য পোশাক, গয়না, ঢেকে রাখার চাদর ইত্যাদি চুরি করা হতো। বাঘপত পুলিশের সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, ‘সাতজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে করে জানা গেছে, তারা মৃতদের পোশাক চুরি করত। ইতিমধ্যেই তাদের কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭ কুর্তা, ৫২টি সাদা শাড়ি ও অন্য আরও কিছু পোশাক উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানতে পেরেছে, ওই পোশাকগুলো ভালো করে পরিষ্কার করে গোয়ালিওরের এক পোশাক কোম্পানির নামে লেবেল লাগিয়ে ফের বাজারে বিক্রি করা হতো। জানা গেছে, ওই এলাকার বেশ কিছু কাপড় ব্যবসায়ী এই সাতজনের সঙ্গে চুক্তি করেছিল এভাবে পোশাক চুরি করার। প্রতিদিন এই কাজের বিনিময়ে ৩০০ টাকা করে পেত চোরেরা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন একই পরিবারের। বাকি প্রত্যেকেই এই এলাকায় প্রায় ১০ বছর ধরে এভাবে মৃতদেহের পোশাক চুরি করার কাজ করছে। করোনাভাইরাসের অতিমারির সময় কাজের চাপে ধরা পড়ে গেছে তারা। তাদের বিরুদ্ধে অতিমারির আইনে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা