,

বাংলাদেশিদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

সোমবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

 

নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে সংস্থা দুটি টুইট বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবে না।’

তবে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসব দেশ ব্যতিত অন্যান্য স্থানে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী ১২ মে দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

টুইটারে দেওয়া বিবৃতি অনুযায়ী, ‘উল্লিখিত চার দেশের যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও আমিরাত থেকে এসব দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, এর আগে গত মাসে ভারতের ওপরও এমন নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

নিষেধাজ্ঞার বাইরে থাকবেন যারা:

• আমিরাতের নাগরিক
• কূটনীতিক মিশনের সদস্য
• সরকারি প্রতিনিধি
• বিজনেস প্লেন
• গোল্ডেন রেসিডেন্স হোল্ডার

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের