শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মানায় রাজউক কমার্শিয়াল বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার বিপণিবিতান রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকাল রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দেয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে না মানায় উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের প্রবেশ এবং বাহির পথে দৃশ্যমান কোন ধরণের স্বাস্থ্য সতর্কবার্তা পরিলক্ষিত হয়নি, লোকজনের তাপমাত্রা পরিমাপের কোনো ব্যবস্থা নেই, সতর্কতামূলক কোন বার্তা প্রচার করা হয় না এবং হাত ধোয়ার‌ও কোনো ব্যবস্থা রাখা হয়নি।

মেয়র আরো বলেন, যেকোন মার্কেটের সামনেই ‘নো মাস্ক, নো সার্ভিস’ কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে অথবা এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দিয়ে প্রচলিত আইন লংঘন করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রচলিত আইন মেনে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার নিশ্চয়তা দিতে পারলে এটি খুলে দেয়ার চিন্তাভাবনা করা হবে।

মেয়র আরো বলেন, নিজের পরিবারসহ দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা