ভ্যাকসিন যথা সময়ে আসবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যথা সময়ে ভ্যাকসিন আসবে এবং সবাই পাবে।

রোববার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ভ্যাকসিন নিয়ে চতুর্মুখী যোগাযোগ অব্যাহত রেখেছে। আগামী ১২ মে চীনের ভ্যাকসিন আসছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। এছাড়া রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন নিয়ে চুক্তি হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। সবার মনে রাখতে হবে পৃথিবীর ১৪০টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন পায়নি। কিন্তু বাংলাদেশে বর্তমান সরকার সময়মতো সিদ্ধান্ত নিয়ে প্রায় এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে।

তিনি বলেন, চলতি বছর ২৫ জানুয়ারির দেশে প্রথম ভ্যাকসিন আসে। ভ্যাকসিনের জন্য আমরা ভারতের সেরাম কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলাম। কথা ছিল তারা প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে, কিন্তু তারা কথা রাখতে পারেনি। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং ভ্যাকসিন তৈরির কাঁচামাল সংগ্রহ করতে বাধাপ্রাপ্ত হওয়ায় সেরাম সময়মতো ভ্যাকসিন দিতে পারছে না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এমন অবস্থা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই বিশ্বের অন্য জায়গা থেকে ভ্যাকসিন আনার পরিকল্পনা গ্রহণ করে সরকার এবং এখন চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করবে। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন উৎপাদন নিয়ে চুক্তি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। অতএব এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী