বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলের হবু স্ত্রীকে নিয়ে হ্যাপির খোলা চিঠি

news-image

ক্রিকেটার রুবেলকে নিয়ে কেলেংকারিতে জড়িয়ে অনেক চেষ্টার পরও তাকে বাগে আনতে না পেরে অবশেষে আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপি রুবেলের হবু স্ত্রীকে নিয়ে একটি চিঠি লিখেছেন। উল্লেখ্য, খুব শিগগিরই রুবেলের বিয়ে হতে যাচ্ছে। সে কারণেই তিনি রুবেলের প্রতি নিজের মনের ক্ষোভ প্রকাশ করে এ চিঠিটি লিখেছেন। শনিবার রাত সাড়ে দশটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই চিঠিটি হ্যাপি পোস্ট করেন।

হ্যাপীর লেখা চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

রুবেল,

আমি জানি আপনি খুবই ভাল আছেন। থাকাটাই মনে হয় সাধারণ ব্যাপার। আপনার মত মানুষ সবসময় ভালোই থাকে। আপনার আংটি বদল হয়েছে আমি আগেই জেনেছি। পাকিস্তান সিরিজ এর পর বিয়ে করছেন তাও জানি। যাকে বিয়ে করছেন তার বিষয়ে আপনি অবশ্যই অবগত, আমিও অবগত আছি। তার নাম দোলা। বাগেরহাট এর মুনিগঞ্জ বাড়ি। ক্লাস ৮ এ অধ্যয়নরত দুইবার জে,এস,সি তে ফেল। পাস করতে পারছে না। বাগেরহাটে তার অনেক সুনাম বিশেষ করে ইয়াং ছেলেদের কাছে এক নামে পরিচিত। অনেক ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কারণে। দেখতে নাকি ভাল! এখন একটা কথা বলতে ইচ্ছা করছে, মাকাল ফল দেখার সাধ মিটেছে আমার। তবে একটা কথা, আল্লাহ মানুষকে ভাল সময় এবং অর্থ দিয়ে পরখ করেন। হয়তো বা এটা আপনার বোধশক্তির বাইরে। সব মানুষই তার কর্মফল ভোগ করবে। মনে রাখবেন আপনিও মানুষ এবং অবশ্যই আপনি এই নিয়মের বাইরে না। আপনার জীবনে হয়তো আরো অনেক ভাল সময় আসবে, হয়তো নিজের অন্যায়গুলো ভুলেও যাবেন। উপরে একজন আছেন তিনি কিছুই ভুলবেন না। আমার সাথে এত বড় অন্যায় আল্লাহ তায়ালা কিছুতেই সহ্য করবে না। আমিও দেখব আমার জীবনটা শেষ করে কতদিন ভাল থাকতে পারেন। মানুষের শরীর কেটে জখম হলে আমরা দেখতে পারি কিন্তু ভেতরের খবর কেউ জানতে পারি না। আমার ভেতরটা আপনি একদম শেষ করে দিয়েছেন। আমি কাঁদলে চোখ থেকে শুধু পানি বের হয় না আমার হৃদয় জখম হওয়ার ব্লাড বের হয়। যা কাউকে দেখাতে পারি না। একটা মানুষ কথা বললে, হেটে বেড়ালেই বেঁচে থাকা বলে না। আমাকে অনেক আগেই নিজ হাতে খুন করেছেন। আমি শুধু আল্লাহকে বলি তিনি যেন এই অন্যায় সহ্য না করে। আপনি আপনার বউকে নিয়ে কোন বাসায় থাকবেন! যে বাসার সবগুলো দেয়াল, আসবাবপত্র আমার ছোঁয়াতে অভ্যস্ত। আপনি কোন হাতে কারও হাত ধরবেন? যে হাত আমার হাত ছাড়া কিছু বুঝতো না! যে বুকে মাথা রাখার জায়গাটা শুধু আমার সেই জায়গাতে অন্য কেউ! বাহ! রুবেল বাহ! এত ভাল অভিনেতা দুনিয়া আর পাবে না। আল্লাহ এখনো কেন চুপ করে আছে? মনে রেখো আমার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি তোমার বিচার তুমি পেয়ে যাবে। ইনশাআল্লাহ! একটা মানুষের জীবন নিয়ে খেলে তুমি ভাল থাকতে পারবে না। আমার চোখের পানির মূল্য তোমাকে দিতেই হবে।

ইতি

হ্যাপি

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা