বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ওষুধ গোমূত্র পান!

news-image

অনলাইন ডেস্ক : গোমূত্র পান করলেই করোনাভাইরাসের মতো মহামারির বিরুদ্ধে লড়াই করা যাবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস বিধি মেনে চলতে বলছেন সেখানে তার দলেরই বিধায়ককে এমন মন্তব্য করতে দেখা যায়। তিনি দাবি করে বলেছেন, গোমূত্র পান করলে হৃদরোগসহ যেকোনো ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে।

আজ রোববার ভারতীয় সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে। তাতে জানানো হয়, কীভাবে গোমূত্র পান করে ‘করোনা রেহাই পেয়েছেন’উত্তরপ্রদেশের বালির বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

তিন মিনিট ৫৮ সেকেন্ডের সেই ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে ব্রাশ করার পর ঠান্ডা পানিতে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। সেই গোমূত্র খেলেই করোনাভাইরাসের মতো মহামারির বিরুদ্ধে লড়াই করা যাবে। শুধু তাই নয়, হৃদরোগসহ যেকোনো ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে বলেও দাবি করেন তিনি। কীভাবে খেতে হবে, তাও জানিয়ে দেন বিধায়ক।

তিনি জানান, ১০০ গ্রাম ঠান্ডা পানিতে ৫০ মিলিলিটার গোমূত্র দিতে হবে। খালি পেটে পান করে ৩০ মিনিট কিছু খাওয়া চলবে না।

তবে বিধায়ক বলেন, ‘এটায় কী বৈজ্ঞানিক তথ্য আছে, জানি না, আমি আগেও বলেছিলাম, এটা পান করে আমি ১৮ ঘণ্টা সমাজে থাকি, আপনাদের মধ্যে থাকি, তারপরও স্বাস্থ্যবান আছি। আমার অনুভব আপনাদের জানানোর চেষ্টা করছি।’

বিধায়ক আরও বলেন, ‘বিজ্ঞান এটা স্বীকার করুক না করুক, বিজ্ঞানের এত উন্নতির পরও যখন সারা দুনিয়ায় এতো লাখ-লাখ মানুষ মারা যাচ্ছেন, তখন আমি বলবো, এই মহামারির সামনে বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ভগবানের নাম নিয়ে পুরনো ঐতিহ্যে পালন করতে হবে।’

প্রসঙ্গত, বিজেপি বিধায়কের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া অমিত শাহসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা পড়েছিলেন করোনার ছোবলে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা