,

ঢাকামুখী কয়েকশ ছোট গাড়ি দৌলতদিয়ায় আটকা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়ায় আটকা পড়েছে ঢাকামুখী কয়েকশ ছোট গাড়ি। এছাড়া ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীদের।

রোববার (৯ মে) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

টিকিটের জন্য দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনের সড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার চালকরা ভিড় করছেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কে কিছু পণ্যবাহী ট্রাকেরও সিরিয়াল রয়েছে।

raj-(2).jpg

এদিকে, কয়েক ঘণ্টা পর পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রী আলম মিয়া ও সামাদ শেখ জানান, তারা মানিকগঞ্জের পীরের দরবারে যাওয়ার জন্য দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে এসেছেন। বিকেল পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করেছেন। কিন্তু ফেরি না ছাড়ায় বাড়ি ফিরে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ‘দিনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করছে। কিন্তু ওই সুযোগে যাত্রীরাও ফেরিতে উঠে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের