শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৬ মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৪ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৮ জন। আর নারী ১৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা