,

নেগেটিভ সাকিব, অপেক্ষায় মুস্তাফিজ

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনা অতিমারির কারণে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন সাকিব ও মুস্তাফিজ।

গতকাল (শুক্রবার) কোয়ারেন্টাইনে থেকে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। আজ (শনিবার) হাতে পাওয়া খবরে জানা গেছে, প্রথম পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে এই অলরাউন্ডারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘গতকাল সাকিবের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। আজ যে ফল হাতে পেয়েছি, সেখানে নেগেটিভ এসেছে। এটি আমাদের রুটিন পরীক্ষার অংশ ছিল। যেহেতু সে ভার‍ত থেকে এসেছে।’

আইপিএল থেকে ফিরে সাকিব উঠেছেন রাজধানী গুলশানের এক হোটেলে। একই বিমানে ফিরেছেন আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সস্ত্রীক মুস্তাফিজ আছেন কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে। সাকিবের গতকাল পরীক্ষা করা হলেও মুস্তাফিজদের নমুনা নেওয়া হয়েছে আজ।

মনজুর বলেন, ‘আমরা সাকিবের নমুনা গতকাল নিয়েছিলাম। স্ত্রী সহ মুস্তাফিজের পরীক্ষার নমুনা আজ নেওয়া হয়েছে। এই ফল  পাওয়া যাবে আগামীকাল।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা