করোনাভাইরাস : দেশে আরও ৪৫ মৃত্যু
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১,২৮৫ জনের শরীরেদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,২৮৫ জন। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১,৮৭৮ জনে দাঁড়িয়েছে এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে।
শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।











