,

নেইমার পিএসজিতে থাকবেন ২০২৬ সাল পর্যন্ত!

news-image

অনলাইন ডেস্ক : নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৬ পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকার চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২১/২২ মৌসুমের পর নেইমারের সঙ্গে চুক্তি শেষ হতো পিএসজির। একই চুক্তি রয়েছে কিলিয়ান এমবাপ্পের। গুঞ্জন শোনা যাচ্ছিল, পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে কাতালোনিয়া ছেড়ে প্যারিসে আসেন তিনি। এরপর বেশ কয়েকবার তার ফের ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল।

ফরাসি গণমাধ্যম এল’ইকুইপ জানাচ্ছেন, এই বিতর্ক এখন শেষ। সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকুক বা অন্য কোথাও যাক, কিংবা সাবেক সতীর্থ লিওনেল মেসি পার্ক দে প্রিন্সেসে আসুক বা না আসুক, প্যারিসেই থাকছেন নেইমার।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা