,

২৭ সেকেন্ডেই সন্তান জন্মদিলেন ব্রিটিশ তরুণী

news-image

অনলাইন ডেস্ক : সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী। প্রসব যন্ত্রণা শুরু হওয়া পর থেকে সন্তানের জন্ম দিতে তিনি নিয়েছেন মাত্র ২৭ সেকেন্ড! এক প্রতিবেদেনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সোফি বাগ (২৯)। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোফির মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল। মারাত্মক প্রসব যন্ত্রণা না হলেও সামান্য একটু অস্বস্তি হচ্ছিল তার। তলপেটে অতি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন তিনি। ততক্ষণে বাচ্চার মাথা বেরিয়ে এসেছে। স্ত্রীর এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে যান তার স্বামী ক্রিস (৩২)। মুহূর্তেই স্বামীর কোলেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ফুটফুটে সে বাচ্চাটির নাম রাখা হয়েছে মিলি। বর্তমানে সোফি তার সন্তান মিলি দুজনেই সুস্থ আছেন।

অন্য দুই সন্তানের সাথে সোফি (বাঁয়ে) এবং স্বামীর সাথে সদ্যজাত সন্তান নিয়ে সোফি। ছবি : দ্য সান

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা