এক থোকায় ৩০ লাউ

news-image

নোয়াখালী প্রতিনিধি : বাঙালির খাদ্যতালিকায় লাউয়ের বেশ কদর রয়েছে। লাউয়ের গাছে সারিসারি লাউ ধরবে এটাই স্বাভাবিক। কিন্তু এক থোকায় ৩০টি লাউ ধরবে, এটাতো অস্বাভাবিক!

তবে অবিশ্বাস্য হলেও একটি লাউগাছের একটি থোকায় (গাছের শাখার সংযোগস্থল) ৩০টি লাউ ধরেছে। ওই লাউ গাছে এই অস্বাভাবিক লাউ ধরার ঘটনা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন।

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরষত্তমপুর গ্রামের জাহাঙ্গীর আলম এবং রেহানা বেগম দম্পতির বাড়িতে এমন ঘটনা ঘটেছে।

সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা লাউয়ের থোকায় প্রায় ২০টির মতো লাউয়ের একেকটির ২০০ গ্রামের মতো ওজন হবে। বাকিগুলোর ওজন হবে ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নতুন করে আরও কিছু ফুল আসছে একই স্থানে।

রেহানা বেগম জানান, স্থানীয় সোমপাড়া বাজার থেকে লাউয়ের চারা কিনে এই লাউগাছটি তিনি নিজ হাতে লাগিয়েছেন। প্রথম দিকে গাছের তেমন লাউ না আসলেও কিছুদিন আগে পাঁচটি লাউ স্বাভাবিকভাবেই ধরেছে। সেগুলো থেকে তিনটি লাউ খেয়েছেন আর দুটি বীজের জন্য রেখেছেন। এর মাঝে ১০-১২ দিন আগে হঠাৎ করে দেখে তিনি প্রথমে ভাবেন বাড়ির কোনো ছেলেপিলে দুষ্টুমি করে কিছু আম একসঙ্গে বেঁধে রেখেছে। কিন্তু তিনি কাছে গিয়ে দেখেন একটি গিঁট (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। গত এক সপ্তাহ থেকে বিভিন্ন গ্রামের মানুষ এসব লাউ দেখতে আসছেন।

স্থানীয় রফিকুল্লাহ (৬০) বলেন, ‘আমার জীবনে এই প্রথম দেখলাম এমন ঘটনা। একটি লাউয়ের ছড়ায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে।’

লাউ বাগানটি দেখতে আসা সোমপাড়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেন বললেন, আমাদের বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছেন এবং এটা নিয়ে প্রতিনিয়ত বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি, আমি দেখেতো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

জানতে চাইলে চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা শিরাজুল ইসলাম জানান, চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের একজন কৃষকের লাউয়ের মাচায় ৩০টি লাউ ধরেছে বলে শুনতে পেয়েছি। এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। এটি হরমোনের অস্বাভাবিকজনিত কারণে হয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি কোনো গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয়, সেক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। জিন মিউটেশনের কারণেও এমনটা হতে পারে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী