শিল্পা শেঠির পরিবার করোনা আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণে বিপর্যস্ত ভারতীয় বিনোদন অঙ্গন। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণ হারিয়েছেন কেউ কেউ। বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনও পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার শোনা গেল, নায়িকা শিল্পা শেঠির পরিবার করোনায় আক্রান্ত। এমনকি তাঁর এক বছরের মেয়ে সমীষাও এ ভাইরাসে আক্রান্ত। শিল্পার আট বছরের ছেলে ভিয়ানও। তবে এই নায়িকার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

মুম্বাইয়ের জুহুতে থাকেন শিল্পা শেঠি। একমাত্র শিল্পা বাদে গৃহকর্মী থেকে শুরু করে পুরো পরিবার করোনার শিকার। শিল্পা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামের এই পোস্টে তিনি লিখেছেন, ‘গত ১০ দিন আমাদের পরিবারের জন্য বেশ কঠিন সময় ছিল। প্রথমে আমার শ্বশুর-শাশুড়ি করোনা পজিটিভ হন। এরপর সমীষা, ভিয়ান, আমার মা আর রাজ করোনায় আক্রান্ত হন। সব নিয়ম মেনে যে যাঁর নিজের ঘরে আইসোলেশনে আছেন। আর চিকিৎসকের পরামর্শমতো চলছেন। আমার বাড়ির দুজন গৃহকর্মীও করোনা পজিটিভ। তাদেরও চিকিৎসা চলছে।’

শিল্পা ইনস্টাগ্রাম পোস্টে আরও জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ। শিল্পা বলেন, ‘ঈশ্বরের করুণায় সবাই সুস্থতার পথে। আমার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা সব নিয়ম মেনে চলছি। বিএমসি কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি কোভিড পজিটিভ হন কিংবা না হন, অবশ্যই মাস্ক পরুন এবং স্যানিটাইজ করতে থাকুন। সুরক্ষিত থাকুন আর মানসিকভাবেও সুস্থ থাকুন।’

কিছুদিন আগে সনি টেলিভিশন চ্যানেলের ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’–এর শুটিং করছিলেন শিল্পা। এই ড্যান্স রিয়েলিটি অনুষ্ঠানে তাঁকে বিচারকের আসনে দেখা গেছে। শিল্পার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় দেখা যাবে মালাইকা অরোরাকে। সনি চ্যানেল কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছেন। টেলিভিশনটি এই অনুষ্ঠানের একটি নতুন প্রোমো শেয়ার করেছে। সেখানে শিল্পার পরিবর্তে মালাইকাকে বিচারকের আসনে দেখা গেছে।

একটা দীর্ঘ সময় শিল্পা শেঠি, পরিচালক অনুরাগ বসু ও গীতা কাপুর ‘সুপার ড্যান্সার’–এর বিচারকের আসনে ছিলেন। কোভিড ১৯-এর কারণে ঘোষিত লকডাউনের জন্য মুম্বাইয়ে এই শোর শুটিং বন্ধ ছিল। মুম্বাইয়ে লকডাউনের কারণে গুজরাটের দমনে নতুন পর্বগুলোর শুটিং হয়েছে। শিল্পা দমনে যেতে পারেননি। শিল্পার পাশাপাশি অনুরাগ বসুও ‘সুপার ড্যান্সার’ থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এবার শিল্পার অনুপস্থিতির ব্যাপারটি স্পষ্ট হলো।

বলিউডে করোনায় আক্রান্তের তালিকা ক্রমেই বাড়ছে। এই তালিকায় আছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অর্জুন রামপাল, সোনু সুদ, আমির খান, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ভূমি পেড়নেকর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ীসহ আরও অনেক বলিউড তারকা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী