বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন মুক্তিযোদ্ধা শিল্পী অনুপ ভট্টাচার্য্য

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সুরকার অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার মেয়ের জামাতা সুদীপ চক্রবর্তী ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী বলেন, “বেশ কিছুদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস-সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালি মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয় বলে জানান অনুপ ভট্টাচার্যের মেয়ে তৃষা ভট্টাচার্য। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা