,

অভিনেতার সঙ্গে প্রেম, ব্যবসায়ীকে বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সম্প্রতি ৩৮তম জন্মদিন উপলক্ষে তাকে শুছেচ্ছা জানিয়েছেন তারকা, চলচ্চিত্র নির্মাতা ও তার ভক্তরা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক ও অভিনেত্রী চার্মি কৌর। তার এই শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে তৃষা কৃষ্ণানকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কারণ চার্মি কৌর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই বিয়ের ঘণ্টা বাঁজছে তৃষার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তৃষা কৃষ্ণনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট বার্থডে বেবি তৃষা।’ টুইটার হ্যান্ডেলে চার্মি কৌর লিখেন, ‘আমি দৃঢ়ভাবে অনুভব করছি ব্যাচেলর হিসেব এটাই তোমার শেষ জন্মদিন।’

তবে টলিউড ডট নেট’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাহুবলি’ সিনেমার অন্যতম অভিনেতা রানা দাগ্গুবতির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। তবে তাদের সেই প্রেম পূর্ণতা পায়নি। ফলে একজন ব্যবসায়ীকে বিয়ে করছেন এই অভিনেত্রী।’ তার হবু বরের নাম এখনো জানা যায়নি।

এদিকে, রানা দাগ্গুবতি গেল বছরের ৮ আগস্ট মিহীকা বাজাজের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন। তখন গুঞ্জন শুরু হয়, অভিনেতা সিম্বুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃষা। শুধু তাই নয়, তাদের বিয়ের আসরের কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়। কিন্তু বিষয়টি মিথ্যা-বানোয়াট বলে দাবি করেন তৃষা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের