,

বিয়ে করলেন সোহেল-দিতির ছেলে

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী বিয়ে করেছেন। শাফায়েত নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তার স্ত্রী টারা ভ্যান ক্রালিঙ্গেন নেদারল্যান্ডসের নাগরিক। তারা ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।

শাফায়েত ফেসবুক পোস্টে লিখেছেন, ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।

জানা যায়, বর্তমানে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত। সেখানে রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।

নেদারল্যারন্ডসে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী। জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। করোনা সঙ্কটের কারণে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের