,

ছিনতাইকারীর টান ব্যাগ ধরে: রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে ভ্যানিটি ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। স্বামী সুজন চন্দ্র দাসের সঙ্গে তিন সন্তান নিয়ে মুগদার ঋষিপাড়া এলাতায় থাকতেন। নিহত সুনিতা রানী দাস মুগদার বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

নিহতের ভাগিনা সুজিত দাস জানান, মঙ্গলবার খালা সুনিতা রানী তার ডেমরার বাসায় যান। সেখান থেকে বুধবার ভোরে রিকশায় শান্তিনগর যাচ্ছিলেন। সঙ্গে তিনিও ছিলেন। শান্তিনগরে একটি দোকানে তাকে কাজে দেবেন বলে তার খালা আগে থেকে কথা বলে রেখেছেন। ভোর ৬টার দিকে তাদের আরোহী রিকশাটি কমলাপুর বাস ডিপোর সামনে পৌঁছালে সাদা রংয়ের একটি প্রাইভেটকারে থাকা দুই ছিনতাইকারী তার খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

তিনি জানান, তখন রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুনিতা রানী। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। গুরুতর আহত সুনিতা রানীকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে গেলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুমন চন্দ্র দাস জানান, সুজিতকে কাজ বুঝিয়ে দেওয়ার পর সেখান থেকে মন্দিরের কাজে যাওয়ার কথা ছিল তার মায়ের। কিন্তু পথিমধ্যে ছিনতাইকারীরা তার মায়ের জীবন কেড়ে নিল। এ ঘটনায় তিনি মামলা করবেন।

চিকিৎসকরা বলছেন, সুনিতা রানী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে মাথার আঘাত গুরুতর। এতেই তার মৃত্যু হতে পারে।

মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাইভেটকারটি শনাক্তের জন্য আশেপাশের সিসিটিভির ভিডিও সংগ্রহ করা হচ্ছে।

২০১৮ সালের ২৬ জানুয়ারি ভোরে রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। হেলেনা তার স্বামী মনিরুল ইসলামের সঙ্গে ধানমন্ডির ৬ নম্বর রোড এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার থেকে হেলেনার ব্যাগ ধরে টান দেয় কয়েক ছিনতাইকারী। এতে গাড়ির জানালায় হাত আটকে গিয়ে জানালার সঙ্গে ঝুলতে থাকেন তিনি। প্রায় ২০ গজ দূরে যাওয়ার পর হেলেনা ছিটকে পড়েন রাস্তায়। দ্রুতগামী গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান হেলেনা। ওই ঘটনায় পুলিশ পরে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের