,

হাতে লেখা চিঠি পেয়ে নস্টালজিক হয়ে যেতাম : মুক্তি

news-image

বিনোদন ডেস্ক : নাচ ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে বেশ প্রশংসিত আয়েশা সালমা মুক্তি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমা দিয়েই বাজিমাত করেন।

সিনেমাটির পাশাপাশি ‘হও যদি তুমি নীল আকাশ’ গানে অন্যরকম এক জনপ্রিয়তা পান। এরপর ‘জোর করে ভালোবাসা হয় না’ নামে একটি সিনেমাতে কাজ করলেও এরপর আর তাকে দেখা যায়নি। তবে নাটক ও বিজ্ঞাপনে নিজেকে ব্যস্ত রেখেছেন।

মাঝে অনেকটা সময় বিরতি দিয়ে গেল কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত হয়েছেন। এখন অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত এই নায়িকা।

আজ (বুধবার) এ অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে সহশিল্পী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এদিনে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও পরিবারের সঙ্গেই আড্ডা,গল্পে সময় কাটাবেন। সেই আড্ডায় যোগ দেবেন বন্ধু-বান্ধবরাও।

আয়েশা সালমা মুক্তি বলেন, জন্মদিন নিয়ে আসলে কখনোই ওরকমভাবে বিশেষ কিছু করা হয় না এখন। পরিবারের আড্ডায় বন্ধুরা আসে বেশ মজা করি, এভাবেই চলে যায় দিনটা। আর এখন দেশের যে পরিস্থিতি এমন সময়ে কিছু করার কথা ভাবছিও না।

তিনি আরও বলেন, যখন ছোট ছিলাম তখন জন্মদিন নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত থাকতাম। বিভিন্নরকম গিফট পেতাম। চকলেট, ফুল, পোশাকসহ অনেক কিছু পেতাম। এখনও পাই তবে আগের মতো ওই অনুভূতিটা কাজ করে না। সবাই মনে রেখে উইশ করে, এটাই আমার কাছে ভালো লাগে। সবার এমন ভালোবাসাতেই থাকতে চাই সবসময়।

জন্মদিনের স্মৃতি জানাতে গিয়ে তিনি বলেন, সত্যি বলতে আমি খুব ভুলোমনা। আমার কিছু মনে থাকে না। অল্পতেই ভুলে যাই সবকিছু। এখন যেমন সবাই ফেসবুক, হোটাসএপ বা ফোনে উইশ করে তারপর বিভিন্ন গিফট পাঠায় আমাকে, তার চেয়ে বেশি নস্টালজিক হয়ে যাই যখন কোনো হাতে লেখা চিঠি পাই।

আগে ভক্তদের কাছ থেকে অনেক অনেক হাতে লেখা চিঠি পেতাম। সে অনেক আগের কথা, তখন এত আধুনিকায়ন বা সোশাল মিডিয়া ট্রেন্ডিং ছিলো না। সাংবাদিকদের মাধ্যমে অনেক চিঠি পেতাম, ভিউ কার্ডস পেতাম। এত সুন্দর সুন্দর করে লিখে পাঠাতো সেসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। সেসব কথা মনে হলেই ভীষণ নস্টালজিক হয়ে পড়ি।

সামনে ঈদ হলেও বিশেষ এ উৎসবকে ঘিরে নতুন কোনো কাজ করছেন না মুক্তি। ঈদের পর বেশ কিছু নতুন কাজে অংশ নেবেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের