,

খালেদা জিয়ার ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হতে পারে এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

জানা গেছে, আজ রাত ৮টার দিকে শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে গিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন‍্য বিদেশে নেয়ার জন্য লিখিত আবেদন করেছেন।

তবে বিষয়টি সম্পর্কে দল অবদত নয় বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা। তারা বলছেন, বিষয়টি তাদের জানান নেই।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে এবং ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। আর অনিয়মতান্ত্রিক ডায়াবেটিসের কারণে চিকিৎসক, পরিবার এবং দলের নেতাকর্মীদের মাঝে দুশ্চিন্তা ভর করেছে।

এই অবস্থায় খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যেতে চাইছেন। আবার অনেকে বলছেন, পরিস্থিতি বিবেচনা করে বেগম জিয়াকে সিঙ্গাপুরেও নেয়া হতে পারে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের