ঢাকায় রাতে ঝড়-বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই সপ্তাহ তাপপ্রবাহের মধ্যে বৈশাখের শেষে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে। এতে গত কয়েক দিনে কমেছে তাপমাত্রা। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় কিছুটা স্বস্তি নিয়ে এসেছে দুদিনের ছিটেফোঁটা বৃষ্টি। বৃষ্টির প্রভাব এখনও আছে। আগের মতো রোদ নেই। আকাশও রয়েছে গুমোট। দুপুরের পর থেকে গুমোট ভাবটা আরও বেড়েছে। এ অবস্থায় রাত ১০টা থেকে ১২টার মধ্যে ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশ্য বুধবার সন্ধ্যার আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। রাতেও দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।

আবাহওয়া অধিদপ্তর বুধবার রাত ৮টায় ফেসবুক পেইজে জানিয়েছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল ও তৎসংলগ্ন অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়ার অধিদফতরের আবাহওয়াবিদ এ কে এম নাজমুল হাসান রাত পৌনে ১০টার দিকে জানান, রাত ১০টা থেকে ১২টার মধ্যে ঢাকায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। ইতোমধ্যে রাজশাহীর কিছু অংশ, মেহেরপুর, কুষ্টিয়া, পদ্মানদীর পাশে, মানিকগঞ্জের দিকেও বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মোংলায় ১১ মিলিমিটার।

সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী