শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত দাবি পূরণের ‘আশ্বাস’ পেয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে এক বৈঠক শেষে বের হয়ে এসে উপস্থিত সাংবাদিকদের একথা জানান সংগঠনের বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি।

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

এরআগে রাত সোয়া ৯টার দিকে মন্ত্রীর বাসায় ঢোকেন হেফাজতের কয়েকজন নেতা। সাড়ে ৯টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আ ম উবায়দুল মোক্তাদির।

হেফাজতের নেতারা জানিয়েছেন, বৈঠকে তারা চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- নেতাকর্মীদের মুক্তি দেওয়া, গ্রেপ্তার হয়রানি বন্ধ করা, আগের মামলা প্রত্যাহার ও কওমি মাদ্রাসা খুলে দেওয়া।

নুরুল ইসলাম জেহাদি ছাড়াও বৈঠকে হেফাজত নেতা ও বেফাকের মহাসচিব মাহফুজুল হক, গাজীপুরের কাপাসিয়ার অধ্যক্ষ মো. মিজানুর রহমান চৌধুরী এবং কামরাঙ্গীচর মাদ্রাসার আতাউল্লাহ হাফিজি উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেছিলেন হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় হেফাজতের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা