,

ভারতে বিশ্বকাপ হবে তো?

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে মাঝ পথে স্থগিত হয়ে গেছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। আর এর ফলে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সব ঠিকঠাক থাকলে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। অংশ নেবে ১৬ দেশ। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি এই টুর্নামেন্ট আয়োজনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফলভাবে আইপিএল আয়োজন করে বার্তা দিতে চেয়েছিল। কিন্তু সেই আইপিএলই ঠিকঠাক শেষ করতে পারল না তারা।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে এবারের আইপিএল। এদিকে বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা ৫ মাস পরই।

কয়েকদিন আগেই বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার ধিরজ মালহোত্রা বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে। তবে তার আয়োজনে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এরপর বিসিসিআই থেকে অফিশিয়ালি জানানো হয়, নিজ দেশেই তারা বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর।

অবশ্য ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে আগেই আরব আমিরাতকে স্ট্যান্ড বাই ভেন্যু হিসেবে ঘোষণা করেছে আইসিসি। তবে এখনো মাস ছয়েকের মতো সময় হাতে রয়েছে বলে আশা ছাড়ছে না বিসিসিআই।

সংস্থার সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরো কিছুটা সময় রয়েছে। আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামী দিনে পরিস্থিতির বিচার করে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা