শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে টিকার চুক্তি কার্যত ভেঙে গেছে, বললেন পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘করোনার টিকা সরবরাহে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি ছিল, তা কার্যত ভেঙে গেছে। কারণ ভারতের অবস্থা ভয়াবহ, তারা নিজেদের নাগরিকদের বাদ দিয়ে আমাদের টিকা সরবরাহ করবে, এটা আশা করা যায় না। তবে কয়েকটি দেশ থেকে টিকা পাওয়া যাবে’।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘করোনার টিকা সরবরাহে ভারতের সঙ্গে আমাদের চুক্তি ছিল, সেটা ভেঙে গেছে ইন অ্যা সেন্স। চুক্তি থেকে আইনগতভাবে বের হওয়ার কোনো পথ নেই। আইনগত, নৈতিক সব দিক থেকেই আমাদের অবস্থান খুব স্ট্রং (শক্ত)। কিন্তু একটা জিনিস তো স্বীকার করতেই হবে, ভারতের যে অবস্থা আমরা দেখছি, তা আনন্দের বিষয় নয়। আমরা দুঃখিত। ভারতের নিজেদের নাগরিকদের অবহেলা করে বা বাদ দিয়ে আমাদেরকে টিকা সরবরাহ করবে, আমি এটা আশা করি না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভারতে যারা টিকা তৈরি করে, তাদের বক্তব্য ইন্টারনেটে শুনেছি। তাদের যে সক্ষমতা তা শেষ পর্যায়ে আছে। তারা এত টিকা তৈরি করতে পারছে না। সুতরাং এটা জটিল ব্যাপার।’

এম এ মান্নান বলেন, ‘আমরা ভারতের অবস্থা দেখে শিখছি। তাদের প্রতি আমাদের সমবেদনা আছে। আমরা পারলে তাদেরকে সহায়তা করব।’

করোনায় ভারতে যে ভয়াবহ অবস্থা সেরকম কিছু বাংলাদেশে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

টিকা ও অক্সিজেনের মজুত প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েকটি দেশ থেকে টিকা পাওয়া যাবে। বর্তমানে দেশে অক্সিজেনের কোনো সমস্যা নেই। আমাদের আস্থা আছে কোনো সংকট হবে না।

স্বাস্থ্যখাতে বরাদ্দ ও ব্যয় প্রসঙ্গে বলেন, ‘স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ আছে। বর্তমানে হয়তো কিছুটা বাস্তবায়ন কম দেখাচ্ছে। স্বাস্থ্যখাতে ব্যয় হয়েছে, হয়তো বিল এখনো পেমেন্ট হয়নি। বিল পেমেন্ট হলে বাস্তবায়ন ভালো দেখাবে’।

অনেক প্রকল্পে অধিক পরামর্শক ব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব প্রকল্প বৈদেশিক ঋণ নির্ভর ওইসব প্রকল্পে পরামর্শক ব্যয় বেশি। কারণ ঋণ দেওয়া সংস্থার কিছু নিজস্ব নিয়ম-নীতি থাকে। মূলত এসব কারণে পরামর্শক ব্যয় বেশি থাকে। তারপরও আমরা ফিল্টারিং করে পরামর্শক ব্যয় সব সময় কমানোর চেষ্টা করি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা