,

বিল গেটস আর আমি সেইম লেভেলে : শবনম ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এক পোস্টে এ মন্তব্য করে তিনি লিখেন, ‘এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান।’

বিল গেটস ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের ২৭ বছর পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন।

বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। অনেকই বলছেন, শুধু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। আবার কেউ বলছেন, বিংশ শতাব্দীর বুকে অন্যতম সুন্দর একটি জুটির বিবাহ বিচ্ছেদ যেন ঝড়ের মতো।

এদিকে বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি’এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান’। এর আগে ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।

উল্লেখ্য, মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের