ডাকাতের চরিত্রে নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা ও ঢাকার আশপাশ মিলিয়ে ‘অমানুষ’ ছবির ১৬ দিনের শুটিং শেষ হয়েছে। ছবির পুরো কাজ শেষ হতে বাকি আছে আরও পাঁচ-ছয় দিনের শুটিং। এর আগে ছবিটি সম্পর্কে আগাম ধারণা দিতে পরিচালক প্রকাশ করেছেন ফার্স্ট লুক। এতে ছবির নায়ক-নায়িকা নিরব ও মিথিলার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা মিলেছে। তবে যোগাযোগ করা হলে, ছবির নায়ক নিরব বললেন, ফার্স্ট লুকে কিছু রহস্য আছে। রহস্যের এই জট খুলতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

‘অমানুষ’ ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। তেমনটাই জানিয়েছেন ছবির নায়ক নিরব। এই ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। তাঁরা দুজন খুব ভালো বন্ধু হলেও এবারই প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন। এই ছবির মধ্য দিয়ে মিথিলার বড় পর্দায় যাত্রা শুরু হতে যাচ্ছে।

নিরব বললেন, ‘আমার বিপরীতে এ পর্যন্ত অনেক নায়িকা কাজ করেছেন। সবার সঙ্গেই আমার ছিল আপনি–আপনি সম্পর্ক। এই প্রথম কোনো নায়িকার সঙ্গে কাজ করছি, যাঁর সঙ্গে আমার সম্পর্ক তুই–তুই। এটা কাজের ক্ষেত্রে আমাদের দুজনের জন্য খুবই সহায়ক পরিবেশ ছিল। আমরা রাত তিনটা পর্যন্ত শুটিং করে, আবার ভোরে মেকআপ শুরু করেছি পরদিনের জন্য। দুজনের বোঝাপড়া ভালো হওয়ার কারণেই এমনটা হয়েছে শুধু।’

‘অমানুষ’ ছবিতে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে। সুন্দর বাংলাদেশের একটি তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। এরপর কী হয়, তা আর জানাতে চাইলেন না নিরব। তিনি জানান, ‘এই ছবির জন্য আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। সবাই আন্তরিকভাবে কাজটি করছেন। ছবির চরিত্রগুলো বাস্তবসম্মত উপায়ে উপস্থাপন করতে রূপসজ্জাশিল্পীর ডেডিকেশনও খুবই প্রশংসার দাবি রাখে।’

‘অমানুষ’ ছবিতে নিরব আর মিথিলা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী