যেভাবে পরিচয় বিল গেটস ও মেলিন্ডার

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা। সোমবার রাতে এক যৌথ টুইটার বার্তায় তারা এ বিচ্ছেদের ঘোষণা দেন।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী। তাদের দু’জনের পরিচয় হয় মাইক্রোসফটেই। খবর সিএনএন ও গার্ডিয়ানের

মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে এবং ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন।

পরিচয়ের সাত বছর পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে।

২০০০ সালে তারা একসাথে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তখন থেকে এখন পর্যন্ত বিশ্বের স্বাস্থ্যখাতে এবং দারিদ্র্য দূর করতে এই ফাউন্ডেশন প্রায় ৫৪ বিলিয়ন ডলার খরচ করেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে এটি দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ঘটনা। এর আগে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে ম্যাকেনজির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী