তামিমের ডাবল সেঞ্চুরি! (ভিডিও)
ক্রীড়া ডেস্ক : ডাবল সেঞ্চুরি করে ছাড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। শুক্রবার ১৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করা তামিম শনিবার টেস্টের শেষ দিনে ২০০ রান পূর্ণ করে এখন ব্যাট করছেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন এই টাইগার ওপেনার। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ১৫১ রানের নান্দনিক ইনিংস উপহার দেন এই বাঁ-হাতি ওপেনার। এছাড়া টানা তৃতীয় টেষ্টে তৃতীয় সেঞ্চুরি করলেন তামিম।
শুক্রবার ১৮৩ বলে ১৩৮ রান করা তামিম শনিবার কিছুটা ধীরে খেলা শুরু করেন। যেন নতুন করে ইনিংস ওপেন করতে নেমেছেন। শুক্রবারের মতো আক্রমণাত্মক না হলেও এদিন তামিমকে আরও বেশি আত্মপ্রত্যয়ী দেখা যায়। ইয়াসির শাহর বল ঠেলে দিয়ে সিঙ্গেলস নিয়ে ২০২ বলে এদিন তিনি তার ২০০ রান পূর্ণ করেন। এর আগে শনিবার সকালে ইমরুলকে সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানের পার্টনারশিপ করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েন। এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের রীতিমতো নাভি:শ্বাস উঠেছে।











