,

গৌরবের ড্র খুলনায়

news-image

ক্রীড়া ডেস্ক : শেষ পর্যন্ত আর রোদের মধ্যে ফিল্ডিং করে যাওয়ার কোনো হেতু দেখলেন না পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হক। যদিও ড্রেসিং রুম থেকে সাকিব আল হাসান আর শুভাগত হোমকে ব্যাটিং করে যাওয়ার ইশারা করছিলেন ডাবল সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। লক্ষ্য খুব সম্ভবত ৭৬ রানে অপরাজিত সাকিবের সেঞ্চুরি। কিন্তু সাকিবও সেঞ্চুরির প্রতি খুব একটা আগ্রহ না দেখানোতে ড্রয়েই শেষ হল খুলনা টেস্ট। গৌরবময় এক ড্র। যে টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের ঘাটতি নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল ১৬০ ওভারেরও বেশি সময় ফিল্ডিং করে। হারের শঙ্কাটা বাংলাদেশ এড়িয়েছে ব্যাট দুর্দান্ত লড়াই চালিয়েই। এমন বিপর্যয়কর পরিস্থিতিতে এমন বীরত্বগাথা খুবই কমই দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে। তামিম ইকবাল খেলেছেন ২০৬ রানের অনবদ্য এক ইনিংস। কম যাননি ইমরুল কায়েসও। তাঁর ব্যাট থেকেও এসেছে ১৫০ রানের অনন্য এক ইনিংস। তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি ৩১২ রান নিয়ে স্থান করে নিয়েছে সর্বকালের সেরা জুটিগুলোর কাতারে। এই দুইয়ের সঙ্গে সাকিব আল হাসানের অপরাজিত ৭৬, মাহমুদউল্লাহর ৪০ আর সৌম্য সরকারের ৩৩—সবকিছুর মিলিত যোগফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৫৫৫। ২৯৬ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে ২৫৯ রানের লিড। শেষ বিকেলে ড্র মেনে নেওয়া ছাড়া মিসবাহর আর কীই বা করার থাকতে পারে!

বিস্তারিত আসছে…

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ