,

‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : আড়াল থেকে ফিরেই একের পর এক চমক দিচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলী। আড়াল ভেঙেছেন রোশান ও নিরবের সঙ্গে ‘চোখ’ সিনেমা দিয়ে৷ ঘোষণা এসেছে শাকিব খানের সঙ্গে একটি সিনেমারও, নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’।

এবার আরও এক নতুন খবর পাওয়া গেল৷ ‘রিভেঞ্জ’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন বুবলী। এখানে তার বিপরীতে দেখা যাবে নায়ক রোশানকে৷

আজ (৩ মে) বিকেলে রাজধানীর গুলশানে এক অভিজাত রেস্তোরায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে বুবলী ও রোশানের নাম ঘোষণা করা হবে৷

জানা গেছে, মোহাম্মদ ইকবাল ছবিটি প্রযোজনা করবেন৷ এর পরিচালনার দায়িত্বেও তিনিই থাকবেন৷

তার কাছে এ ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি অবশ্য রহস্য জিইয়ে রাখতে চাইলেন৷ বললেন, ‘এখন এ নিয়ে কিছু বলতে চাই না। আরেকটু সময় নিতে চাই৷ সব ফাইনাল হলে জানাবো৷’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক নিরব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের